সংসদের বিশেষ অধিবেশন পুনরায় শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন পুনরায় শুরু হয়েছে। শনিবার (৮ এপ্রিল)

2023-04-08T13:17:58+00:00
2023-04-08T13:17:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংসদের বিশেষ অধিবেশন পুনরায় শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১:১৭ পিএম   (ভিজিট : ১৪০)
X

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন পুনরায় শুরু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

এর আগে, গত ৬ এপ্রিল বিশেষ এই অধিবেশন শুরু হয়। গত ২১ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশনের দ্বিতীয় দিনে (শুক্রবার) ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, জাতীয় সংসদের ইতিহাস নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই বিশেষ অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, সংসদ সদস্যরা তাদের বক্তব্যে সংসদের ইতিহাসের পাশাপাশি সংসদ পরিচালনায় বঙ্গবন্ধুর রীতিনীতি, কর্মকৌশল এবং স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবেন।

আবদুল হামিদ বলেন, বর্তমানে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি ব্যতীত অন্য কোনো গোষ্ঠী বা অসাংবিধানিক শক্তির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের সুযোগ নেই। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদ ১৯৭৩ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ বছর ৭ এপ্রিল সংসদের ৫০ বছর পূর্ণ উপলক্ষে সংসদের এ বিশেষ অধিবেশন।

এর আগে, ২০২০ সালের নভেম্বরে জাতীয় সংসদের ইতিহাসে প্রথম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে।


বাবু/এ আর 





  বিষয়:   সংসদ  বিশেষ অধিবেশন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy