দেশে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খুলনা বিভাগসহ দেশের ১২ অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস

2023-04-08T13:38:18+00:00
2023-04-08T13:41:44+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দেশে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১:৩৮ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৩ ১:৪১ পিএম  (ভিজিট : ১৪৯)
X


খুলনা বিভাগসহ দেশের ১২ অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দীপ,রাঙামাটি ফেনী, বান্দরবান, খেপুপাড়া ও ভোলা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পার।

আজ শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার অঅবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় অঅজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৫ মিনিটে।

সূত্র: বাসস

-বাবু/এ.এস





  বিষয়:   তাপপ্রবাহ  অঞ্চল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy