দলীয় কর্মসূচি থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার-হামলার নিন্দা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী সারা দেশে

2023-04-08T22:07:14+00:00
2023-04-08T22:07:14+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দলীয় কর্মসূচি থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার-হামলার নিন্দা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১০:০৭ পিএম   (ভিজিট : ১৩৮)
X

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। আর কর্মসূচি পালনকালে সারা দেশে দলটির নেতাকর্মীর ওপর হামলা, গ্রেপ্তার করা হয়। এসব ঘটনার নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শনিবার (৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও আহত করার পৈশাচিক ও ন্যক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।

অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নেত্রকোণা জেলাধীন পূর্বধলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আলম তালুকদার, সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য আব্দুর রহিম, সাবেক সদস্য আবদুল গফুর, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ কমান্ডারসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাষ্ট্রক্ষমতা সামলাতে নিশিরাতের সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাশত করছে না বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

বাবু/মম






  বিষয়:   দলীয় কর্মসূচি  নেতাকর্মী  নিন্দা  ফখরুলের 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy