এপ্রিলের প্রথম সপ্তাহে ৫১০২ কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

বুলেটিন নিউজ ডেস্ক

অর্থনীতি

এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অংকে (প্রতি

2023-04-09T17:57:53+00:00
2023-04-09T17:57:53+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
এপ্রিলের প্রথম সপ্তাহে ৫১০২ কোটি টাকা পাঠালেন প্রবাসীরা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৫৩)
X


এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অংকে (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে) ৫ হাজার ১০২ কোটি ৭২ লাখ টাকা।

রোববার (৯ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

রোজার দেশে পরিবার পরিজনের খরচ বৃদ্ধি পায়। এ সময়ে ঈদের কেনাকাটা করতে হয় প্রিয়জনদের। সারা বছর টাকা কম পাঠালেও রোজা বা ঈদে দেশে প্রবাসী আয় পাঠানো বেড়ে যায়। এবারও তাই হয়েছে।

মার্চ মাসের ২৪ তারিখ থেকে রোজা শুরু হয়েছে। প্রবাসীরা তার আগে থেকেই দেশে পরিজনদের বেশি করে অর্থ পাঠানো শুরু করেছেন। মার্চ মাসে প্রবাসী আয়ে সেটা লক্ষ্য করা গেছে।

মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২১০ কোটি ৭৭ লাখ ডলার। তার আগের মাস ফেব্রুয়ারিতে পাঠিয়েছিলেন ১৫৬ কোটি কোটি লোখ ডলার।

ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। এজন্য এ বছরের শুরুতে প্রবাসী আয়ে যে ভাটার টান লক্ষ্য করা গিয়েছিল, দুমাস পর থেকেই বাড়তে থাকে। প্রবাসী আয়ের চিত্র বিশ্লেষণ করলে সেটা লক্ষ্য করা যায়।

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে মার্চ) ৯ মাসে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫২৯ কোটি ডলার। এ বছরের ৯ মাসে বেশি এসেছে ৭৪ কোটি মার্কিন ডলার।

বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy