লালমনিরহাটে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ

রকিবুল ইসলাম রুবেল, লালমনিহাট

রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করেছে লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি,

2023-04-09T21:16:27+00:00
2023-04-09T21:16:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ
রকিবুল ইসলাম রুবেল, লালমনিহাট
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৯:১৬ পিএম   (ভিজিট : ৭৫৮)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করেছে লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ (ইনু), এনএনপি, বিএনএফ, মুসলীম লীগ, বাসদ, গণতন্ত্রী পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা। ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। 

লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) : এখানে ভোটার সংখ্য ৩ লক্ষ ১৮ হাজার ৬ জন। এই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ লালমনিরহাট জেলা সভাপতি মোতাহার হোসেন। তিনি এবারেও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তবে আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুলমনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিএনপি থেকে মনোনয়ন চান কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, কেন্দ্রীয় আইনজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহীন আকন্দ, বিএনপি হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মোশাররফ  হোসেন, যুবদল হাতীবান্ধা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান সেলিম। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চান জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদ্যযোগদানকারী নেতা এমজি মোন্তফা। জাসদ থেকে মনোনয়ন চান জেলা শাখার সাবেক সভাপতি ছাদেকুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার নেতা মো. ফজলুল হক ও পাটগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক মো. হাবিবুর রহমান দল থেকে মনোনয়ন চান। ন্যাশনাল পিপলস পার্টি (এনএনপি) জেলা শাখার সহসভাপতি মো. আবদুস ছাত্তার নির্বাচনে করতে আগ্রহী। বিএনএফ জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন মুরাদ ও জামায়াতে ইসলামীর হাবীব মো. ফারুকও আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) : এখানে  মোট  ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ১ শত ৩১ জন। বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান আহমেদ। তিনি এবারেও দল থেকে মনোনয়ন চাবেন। এছাড়াও আ. লীগ থেকে আরো মনোনয়নপ্রত্যাশীরা হলেনÑ জেলা সহ-সভাপতি মো. সিরাজুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য সেলিম হায়দার ও এমদাদুল হক। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন চান জেলা সভাপতি আসাদুল হাবিব দুলু, উপদেষ্টা সালেহ উদ্দিন আহম্মেদ হেলাল, সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান। ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব মো. ইব্রাহিম হোসেন খান,  এনপিপি জেলা সভাপতি শফিকুল ইসলাম ও গণতন্ত্রী জেলা সদস্য সচিব উত্তম কুমার রায় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন।

লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর) : এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টিও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। লালমনিরহাট সদর আসনে আওয়ামী লীগ এবার নিজ দলের প্রার্থী চায়। এজন্য আওয়ামী লীগ জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদেও চেয়ারম্যান অ্যাড. মো. মতিয়ার রহমানের নাম আলোচনায় এসেছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. গফুরা বেগম রুমী, যুবলীগ কেন্দ্রীয় সদস্য বিজ্ঞানী ড. তানভীর ফেরদৌস সাঈদও মনোনয়ন চাচ্ছেন।। এ আসনে বিএনপি জেলা সভাপতি আসাদুল হাবিব দুলু, ইসলামী আন্দোলন  জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদুল ইসলাম, বাসদ জেলা সভাপতি আবু তৈয়ব মো. আজমুল হক পুতুল ও গণতন্ত্রী পার্টি জেলা সদস্য সচিব উত্তম কুমার রায় আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী।

বাবু/জেএম




  বিষয়:   লালমনিরহাট 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy