আওয়ামী সিন্ডিকেটের কারণে দ্রব্যের দাম বেশি : মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের দুর্নীতিবাজ লুটপাটকারী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যের দাম বেশি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.

2023-04-09T22:46:18+00:00
2023-04-09T22:46:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী সিন্ডিকেটের কারণে দ্রব্যের দাম বেশি : মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ১০:৪৬ পিএম   (ভিজিট : ১৬০)
X

আওয়ামী লীগের দুর্নীতিবাজ লুটপাটকারী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যের দাম বেশি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, তারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করছে। ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে। ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারেন না।

রোববার (৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় এসব কথা বলেন তিনি। ‘রমজানে দ্রব্যমূল্যের অস্বাভাবিক  বৃদ্ধিতে অসহায় শিক্ষক পরিবার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি আইন করেছে। এ সরকারের আমলে গরীবরা আরও গরীব হয়েছে। ধনীরা আরও ধনী হয়েছে। একটি গবেষণা সংস্থা বলছে বাংলাদেশে ধনী-গরীবের বৈষম্য সব থেকে বেশি। অথচ সরকার কথায় কথায় বলে তারা নাকি উন্নয়ন করেছে। আসলে উন্নয়ন করেছে নিজেদের লোকদের। প্রকৃতপক্ষে সাধারণ মানুষদের কোনো উন্নতি হয়নি।

আজ দেশে কথা বলার ও লেখার স্বাধীনতা নেই বলে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তারা নির্যাতন করছে। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই এ আইনে মামলা দিচ্ছে। দেশের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।

শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ও সাংবাদিকসহ সবাইকে যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করে মোশাররফ বলেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট অগ্রণী ভূমিকা রাখবে। যাতে করে দেশের মানুষের জন্য টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। যেই আধুনিক ও গণতান্ত্রিক এবং মুক্তবাজার অর্থনীতির স্বপ্ন দেখেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি রেমিটেন্স কিন্তু জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়েছিল।

সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আব্দুল আহাদ প্রমুখ।

বাবু/মম




  বিষয়:   আওয়ামী লীগ  মোশাররফ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy