ভোটচোরদের তালিকা হচ্ছে, স্যাংশন আসবে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়া যাবে না বলে সাফ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

2023-04-10T00:15:16+00:00
2023-04-10T00:15:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটচোরদের তালিকা হচ্ছে, স্যাংশন আসবে : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১২:১৫ এএম   (ভিজিট : ১৮৪)
X

সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়া যাবে না বলে সাফ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘কোনো সুযোগ নেই। বরং ভোটচোরদের চিহ্নিত ও তালিকা করা হচ্ছে। এবার ভোটচোরদের বিরুদ্ধে দেশের ভেতরে বাইরে স্যাংশন আসবে। পালিয়ে যাবার কোনো সুযোগ নেই।’

আজ রোববার রাজধানীর দারুসসালামে এসএ খালেকের বাসভবনে ঢাকা মহানগর উত্তর দারুসসালাম থানা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজপথে তীব্র গণআন্দোলনের মাধ্যমে ফয়সালা করে আওয়ামী সরকারকে বিদায় নিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে বাংলাদেশে। গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা লাভ করবে।

তিনি বলেন, বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে। এই সরকার সাংবাদিকদের ওপর নিপীড়ন ও নির্যাতন চালাচ্ছে। কিছুদিন আগে সাংবাদিক শামসকে তুলে নিয়ে কারাগারে পাঠানো হয়। তার অপরাধ ছিল তিনি সংবাদে মানুষের পেটে ভাত নাই লিখেছেন। অথচ তার রিপোর্টটি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা ছিল।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, সাউথ এশিয়ান ইকোনমিক ফোরাম নামে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে যেটি চলছে, এটিকে বলে দুর্ভিক্ষ। এর চেয়ে খারাপ কোনো দেশ হতে পারে না। সাংবাদিককে তুলে নিয়ে তারা প্রমাণ করেছে তারা কত কঠিন সময় পার করছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধানের কথা বলে তারা আরেকবার ভোট করার পাঁয়তারা করছে। সংবিধান কি? এই যে শামসুজ্জামান কে নিয়ে গেছেন, এটা কি সংবিধান লঙ্ঘন নয়? এই যে কিছুদিন আগে মহিলাকে তুলে নিয়ে গেছেন, এটা কি সংবিধানের লঙ্ঘন নয়? সারা দেশে গায়েবি মামলা দিয়েছেন, এটা কি সংবিধানের লঙ্ঘন নয়? আপনারা যে সারা দেশে হাজার হাজার মানুষ গুম, খুন, হত্যা করছেন, এগুলো কি সংবিধান লঙ্ঘন নয়? ৩৫ লাখ বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে রেখেছেন, এগুলো কি সংবিধান লঙ্ঘন নয়? আপনারা যে চুরি করে ক্ষমতা দখল করে রেখেছেন, এটা কি সংবিধান লঙ্ঘন নয়? সংবিধান কি বলে?

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আজ দেশের অর্জিত স্বাধীনতা নেই জনগণের ভোটের অধিকার ও মানবাধিকার ভূলুণ্ঠিত। একটা অবৈধ ও অনৈতিক সরকার জোড় করে ক্ষমতা দখল করে রেখেছে। এই অবৈধ আওয়ামী সরকার কে ক্ষমতাচ্যুত করাই আমাদের একমাত্র অঙ্গীকার।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব সাবেক ফুটবলার আমিনুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের যখন আন্দোলনের ডাক আসবে, তখন আমাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আন্দোলনের ডাক আসা মাত্র সবাইকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমেই এই জুলুমবাজ আওয়ামী সরকারকে পরাজিত করতে হবে।

দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এসএ সিদ্দিক সাজুর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, মহিলা দলের সুলতানা আহম্মেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আনোয়ারুজ্জামান আনোয়ার, মো. ইউসুফ, হুমায়ুন কবির রওশান, স্বেচ্ছাসেবক দলের সাইদুর ইসলাম সাইদুল, মিরপুর থানা বিএনপির মো. দেলোয়ার হোসেন দুলু, মহিলা দলের রুনা লায়লা রুনা, স্বপ্না আহম্মেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য এবিএমএ রাজ্জাক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ানুল হোসন রিয়াজ।

বাবু/মম




  বিষয়:   আমীর খসরু 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy