৭ যানবাহন ও ৬ ইটভাটাকে নগদ অর্থ জরিমানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৭টি যানবাহন ও ৬টি ইটভাটা থেকে ২০ লাখ

2023-04-10T11:10:23+00:00
2023-04-10T11:10:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বায়ুদূষণে
৭ যানবাহন ও ৬ ইটভাটাকে নগদ অর্থ জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১:১০ এএম   (ভিজিট : ১৭৫)
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৭টি যানবাহন ও ৬টি ইটভাটা থেকে ২০ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  বায়ুদূষণ বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  
  
 এ সময় মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২টি ইটভাটা থেকে মোট ১০ লাখ টাকা এবং চাঁদপুরের মতলব উত্তর এলাকায় ৪টি ইটভাটা থেকে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।    

এছাড়া ঢাকার মতিঝিল এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৭টি যানবাহন থেকে মোট ২১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিচালিত বায়দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


বাবু/এ আর 




  বিষয়:   বায়ুদূষণ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy