দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায়

2023-04-10T12:57:14+00:00
2023-04-10T12:57:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১২:৫৭ পিএম   (ভিজিট : ১৮৫)
X


আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ডিমলায় সর্বনিম্ন ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘন্টায় সামান্য পরিবর্তন হতে পারে।

আজ ঢাকায় দক্ষিণ পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪২ মিনিটে।

সূত্র: বাসস

-বাবু/এ.এস





  বিষয়:   তাপমাত্রা  আবহাওয়া 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy