ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারত ও বাংলাদেশের সম্পর্ক গত এক দশকে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

2023-04-11T23:25:36+00:00
2023-04-11T23:25:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১১:২৫ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ভারত ও বাংলাদেশের সম্পর্ক গত এক দশকে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, বিশেষ করে মহান স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিপুরা সরকারের সহযোগিতা আমাদের আমৃত্যু বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছে।

আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর জনসংখ্যার একটি বাজার তৈরি হচ্ছে। অর্থনৈতিকভাবে ভারতের অন্য অঞ্চল থেকে এ রাজ্যগুলো কিছুটা চ্যালেঞ্জিং অবস্থানে থাকলেও তাদের ক্রমবর্ধমান উন্নতি হচ্ছে। এটাকে আমরা আমাদের বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে চাই। এটা করতে গেলে যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই।’

এ ছাড়া ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ইউরোপের বাইরে এ ধরনের সহযোগিতা পৃথিবীর আর কোথাও ছিল না; যখন আমরা সেটি করি। সেটি বাড়তে বাড়তে এখন অনেকটাই বেড়েছে। বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে বিদ্যুৎ আসছে।’

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম এবং আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।


বাবু/মম




  বিষয়:   পররাষ্ট্র প্রতিমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy