ইফতারের জন্য টক দইয়ের শরবত তৈরির রেসিপি

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

ইফতারে শরবত হিসেবে কী খাওয়া হয়? বেশিরভাগই এক্ষেত্রে কেমিক্যালযুক্ত শরবত খেয়ে থাকেন। সেসব শরবত সুস্বাদু ও দেখতে ‍সুন্দর

2023-04-12T23:36:55+00:00
2023-04-12T23:36:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইফতারের জন্য টক দইয়ের শরবত তৈরির রেসিপি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১১:৩৬ পিএম   (ভিজিট : ১৮৩)
X

ইফতারে শরবত হিসেবে কী খাওয়া হয়? বেশিরভাগই এক্ষেত্রে কেমিক্যালযুক্ত শরবত খেয়ে থাকেন। সেসব শরবত সুস্বাদু ও দেখতে ‍সুন্দর হলেও স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী নয়। তাই ঘরে তৈরি শরবত খাওয়াই উত্তম। এক্ষেত্রে রাখতে পারেন টক দইয়ের শরবত। এটি খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্যও উপকারী। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

টক দই- ১ কাপ

গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ

লবণ- ১/২ চা চামচ

চিনি- ১/২ কাপ

পানি- পরিমাণমতো

বরফের টুকরা- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

পরিষ্কার ব্লেন্ডারে বরফ ছাড়া বাকি সব উপকরণ একে একে ঢেলে নিন। এবার ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর পরিবেশন গ্লাসে ঢেলে নিন। চাইলে উপরে বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। এতে শরবত খেতে আরও বেশি সুস্বাদু লাগবে।

বাবু/মম




  বিষয়:   ইফতার  শরবত  রেসিপি 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy