ঈদে মাটন কোর্মার রিসিপি

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

ঈদ মানেই কোর্মা-পোলাওয়ের নানা আয়োজন। এসব খাবার সত্যিই সুখাদ্য হয়ে ওঠে যখন আপনি সঠিক রেসিপি জেনে রান্না করবেন।

2023-04-13T12:06:55+00:00
2023-04-13T12:12:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে মাটন কোর্মার রিসিপি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১২:০৬ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৩ ১২:১২ পিএম  (ভিজিট : ১৫৮)
X

ঈদ মানেই কোর্মা-পোলাওয়ের নানা আয়োজন। এসব খাবার সত্যিই সুখাদ্য হয়ে ওঠে যখন আপনি সঠিক রেসিপি জেনে রান্না করবেন। ঈদে অনেকে মাটন কোর্মা খেতে পছন্দ করেন। আপনি যদি ঈদের আয়োজনে এই খাবার রাখতে চান তবে রেসিপি জেনে নেওয়া জরুরি। ঠিকভাবে রান্না করলে সবার প্রশংসা পাওয়া যাবে সহজেই। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

খাসির মাংস- ২ কেজি

পেঁয়াজবাটা- আধা কাপ

রসুন বাটা- ২ চা চামচ

আদাবাটা- ১ টেবিল চামচ

দারুচিনি- ৪ টুকরা

তেজপাতা- ২টি

লবণ- ২ চা চামচ

ঘি- আধা কাপ

কাঁচা মরিচ- ৭-৮টি

কেওড়া জল- ২ টেবিল চামচ

তরল দুধ- ২ টেবিল চামচ

এলাচ- ৪টি

টক দই- আধা কাপ

চিনি- ৪ চা চামচ

পেঁয়াজ কুচি- আধা কাপ

লেবুর রস- ১ টেবিল চামচ

জাফরান- আধা চা চামচ (২ টেবিল চামচ তরল দুধে ভিজিয়ে ঢেকে রাখুন)।

যেভাবে তৈরি করবেন
মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। সব বাটা মসলা, গরম মসলা, টক দই, সিকি কাপ ঘি ও লবণ দিয়ে মেখে হাত ধোয়া পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে চুলায় বসিয়ে দিন। মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনে আরও পানি যোগ করুন। পানি অর্ধেক টেনে গেলে কেওড়া জল ও কাঁচা মরিচ দিয়ে হালকা নেড়ে ঢেকে দিন।


মিনিট বিশেক পর অন্য চুলায় বাকি ঘি গরম করে পেঁয়াজ কুচি সোনালি রং করে ভেজে মাংসের হাঁড়িতে দিয়ে ফোড়ন দিন। এরপর চিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দুধে ভেজানো জাফরান ওপর থেকে ছিটিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে রাখুন। তারপর ঢাকনা খুলে লেবুর রস দিয়ে হালকা নেড়ে আঁচ একেবারে কমিয়ে তাওয়ার ওপর ঢেকে দমে রাখুন ১৫ মিনিটের মতো। কোর্মার ঝোল মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন। পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

বাবু/এ আর 




  বিষয়:   ঈদ  রিসিপি 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy