মাটির পাত্রে পানি পানের উপকার

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

মাটির পাত্রে পানি পান করার সুবিধা অনেক। বিশেষ করে গরমের দিনে মাটির পাত্রে রাখা পানি বেশ ঠান্ডা থাকে।

2023-04-13T13:41:14+00:00
2023-04-13T13:45:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটির পাত্রে পানি পানের উপকার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১:৪১ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৩ ১:৪৫ পিএম  (ভিজিট : ২১৩)
X

মাটির পাত্রে পানি পান করার সুবিধা অনেক। বিশেষ করে গরমের দিনে মাটির পাত্রে রাখা পানি বেশ ঠান্ডা থাকে। ফলে ফ্রিজের পানি না হলেও চলে। আর এ পানির স্বাস্থ্য উপকারিতাও অনেক। জানলে অবাক হবেন, মাটির পাত্রে বা কলসিতে রাখা পানি পান করলে গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমে, আবার শরীর থাকে হাইড্রে

ভারতের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ও লেখক ড. আবরার মুলতানির মতে, এই পাত্রের পানি ওষুধের মতো কাজ করে। এটি প্রাকৃতিকভাবে পানিকে বিশুদ্ধ করে। আপনি যদি পাত্রটি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে এটি যে কোনো (আরও) ওয়াটার ফিল্টারের চেয়ে বেশি উপকারী প্রমাণিত হবে।

গ্যাস্ট্রিকের সমস্যা কমায়
ডা. আবরার মুলতানি, মাটির কলসির পানিকে ওষুধ মনে করেন। কারণ এ পানির প্রকৃতি ক্ষারীয়, অর্থাৎ এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে শান্ত করতে সাহায্য করে। এর ফলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

হিট স্ট্রোক থেকে রক্ষা করে
গরমে হিট স্ট্রোক খুবই বিপজ্জনক। এর ফলে জ্বর, বিভ্রান্তি, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এই পাত্রের পানিতে কিছু খনিজ পদার্থ থাকে, যা শরীরের তাপমাত্রা স্বাভাবিক করে ও হিট স্ট্রোক প্রতিরোধ করে।

হাইড্রেট রাখে
ডা. মুলতানির মতে, শরীরকে হাইড্রেট করার জন্য গরম বা ঠান্ডা পানির প্রয়োজন নেই। ঘরের তাপমাত্রায় রাখা ঠান্ডা পানিই ডিহাইড্রেশন নিরাময় করতে পারে। তাই শরীরকে হাইড্রেট করার জন্য মাটির পাত্রের পানি সবচেয়ে ভালো।

প্রাকৃতিক ফিল্টার পানির নিশ্চয়তা দেয়
মাটির পাত্রে পানি রাখলে তা প্রাকৃতিকভাবে ফিল্টার হয়। পাত্রের ছোট ছোট গর্তগুলোতে ময়লা ও দূষিত কণা ব্লক হয়ে যায়, যা পানিকে বিশুদ্ধ করে তোলে। পানির বিশুদ্ধতা বাড়াতে হলে এর সঠিক ব্যবহার জানতে হবে।

মাটির পাত্রে পানি সংরক্ষণের সঠিক উপায় 
প্রথমে এক মিনিট পানি ফুটিয়ে নিতে হবে। এরপর জ্বাল থেকে পানি নামিয়ে ঠান্ডা হতে দিন। তারপর পাত্রের ভেতরে সংরক্ষণ করুন।

প্রেসওয়্যার ১৮

বাবু/এ আর 




  বিষয়:   মাটির পাত্র  উপকার  পানি 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy