চ্যাটজিপিটির নতুন ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে জাপান: সিইও

আন্তর্জাতিক ডেস্ক

প্রযুক্তি

বিশ্বজুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি'র ব্যবহার। মানুষ কখনও কল্পনা করতে পারিনি এমন সব উপায়ে তাদের জীবনকে বদলে দেবে

2023-04-13T14:44:13+00:00
2023-04-13T14:44:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চ্যাটজিপিটির নতুন ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে জাপান: সিইও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ২:৪৪ পিএম   (ভিজিট : ১৪৩)
X

বিশ্বজুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি'র ব্যবহার। মানুষ কখনও কল্পনা করতে পারিনি এমন সব উপায়ে তাদের জীবনকে বদলে দেবে এই চ্যাটবটটি, এমনটাই বলছেন উদ্ভাবক কোম্পানি ওপেনএআই। 

ওপেনএআই’এর সিইও স্যাম অল্টম্যান স্থানীয় সময় সোমবার এক সফরে জাপানে পৌঁছান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে’র সাথে একান্ত এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চ্যাটজিপিটি এমন সব উপায়ে আমাদের জীবনকে আরও উন্নত করবে যা আমরা কখনও কল্পনা করতে পারিনি।

তিনি বলেন, আমরা প্রথমে এখানে আসতে চেয়েছিলাম। এই সার্বিক এআই’এর তরঙ্গের জন্য জাপান হচ্ছে অত্যন্ত আকর্ষণীয় একটি দেশ। এছাড়াও জাপান এমন একটি দেশ যেটি ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার রয়েছে এক ধরনের দৃঢ় গণতান্ত্রিক ভিত্তি।

অল্টম্যান এও বলছেন, তিনি জাপানে একটি নতুন ব্যবসায়িক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী। ব্যবহারের ধরনের ওপর নির্ভর করে এআই প্রযুক্তি নানা সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে। তবে এরইমধ্যে বেশ কিছু দেশ তাদের উদ্বেগের কথা জানিয়েছে। এসব দেশের শঙ্কা, চ্যাটজিপিটি শিক্ষার ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের জন্য এটি একটি ঝুঁকিও এটি বহন করে।

এ বিষয়ে অল্টম্যান বলছেন, সম্ভাব্য বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে এআই নিয়ে আলোচনা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে। অধিকাংশ প্রযুক্তির অসাধারণ ইতিবাচক এবং উল্লেখযোগ্য পরিমাণে নেতিবাচক উভয় ধরনের প্রভাব থাকে। আমার বিশ্বাস, এইসব প্রযুক্তি আমাদের সৃজনশীলতার উৎকর্ষ সাধন করবে।

তিনি ইঙ্গিত দেন যে, এআই আরও উন্নত হওয়ার মাঝে আরও বেশি নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে। এদিকে প্রথম দেশ হিসাবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চ্যাটজিপিটির ব্যবহার নিষিদ্ধ করেছে ইতালি। মানুষের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ উঠেছে এই বটটির বিরুদ্ধে। ফলে ইতালির পর এবার জার্মানিতেও নিষিদ্ধ হতে পারে ওপেনএআইয়ের তৈরি এই বট।

বাবু/এ আর 




  বিষয়:   চ্যাটজিপিটি  জাপান 



Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy