ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বস্ত্র ও খাদ্য খাতের বেশি কিছু কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস বৃহস্পতিবার

2023-04-13T16:20:04+00:00
2023-04-13T16:20:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৪:২০ পিএম   (ভিজিট : ১৪০)
X


বস্ত্র ও খাদ্য খাতের বেশি কিছু কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। এই দুই খাতের শেয়ারের পাশাপাশি ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুড, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ইউনিক হোটেলের শেয়ারের দাম বাড়ায় আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। ফলে টানা তিন কর্মদিবস দরপতনের পর টানা দুদনি পুঁজিবাজারে উত্থান হলো। অর্থাৎ দরপতনের শুরু হওয়া পুঁজিবাজারে সপ্তাহ পার হলো ঊর্ধ্বমুখী প্রবণতায়।

ডিএসইর তথ্য মতে, আজ ডিএসইতে মোট ৫ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৭৮৯টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক ২ দশমিক ৭৯পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৮টি কোম্পানির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আমরা নেটওয়ার্কসের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। আর তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার। তারপর শীর্ষ ১০ এ যথাক্রমে ছিল– জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুটওয়্যার, আরডি ফুড, ইউনিক হোটেল এবং জেমিনি সি ফুডের শেয়ার।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২০টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৭৫৯টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৯৩৬ টাকার ।

-বাবু/এ.এস





  বিষয়:   পুঁজিবাজার  শেয়ার 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy