ঈদের আগে ৩ দিন ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ঈদুল ফিত‌রের আগে ১৯, ২০ ও ২১ এপ্রিল (বুধ, বৃহস্প‌তি ও শুক্রবার) সীমিত পরিসরে খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংক।ঢাকা

2023-04-13T18:13:44+00:00
2023-04-13T18:13:44+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ঈদের আগে ৩ দিন ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৬:১৩ পিএম   (ভিজিট : ২২৫)
X


ঈদুল ফিত‌রের আগে ১৯, ২০ ও ২১ এপ্রিল (বুধ, বৃহস্প‌তি ও শুক্রবার)  সীমিত পরিসরে খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংক।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা থাকবে।

তৈরি পোশাক শিল্পের বিল, বিক্রয় ও শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য এই তিন দিন ব্যাংক খোলা রাখা হবে।  

বৃহস্প‌তিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখা বন্ধ থাকবে। ত‌বে ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক রপ্তানি, বিক্রয় এবং এ শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

নির্দেশনায় বলা হয়, ১৯ ও ২০ এপ্রিল বুধবার ও বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অফিস চল‌বে দুপুর আড়াইটা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাক‌বে।

২০ এপ্রিল শুক্রবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অফিস চল‌বে বিকাল ৩টা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাক‌বে।

-বাবু/এ.এস





  বিষয়:   ব্যাংক  ঈদুল ফিত‌র 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy