১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পূর্ববর্তী সব রেকর্ড ছাপিয়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) রাত ৯টা পর্যন্ত দেশে ১৫

2023-04-13T23:02:50+00:00
2023-04-13T23:02:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১১:০২ পিএম   (ভিজিট : ১৬৬)
X

পূর্ববর্তী সব রেকর্ড ছাপিয়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) রাত ৯টা পর্যন্ত দেশে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এ রেকর্ড তৈরি হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে এ তথ্য জানায় বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলো আজ রাত ৯ টায়। এসময় বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হয়েছে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। এর মধ্য দিয়ে টানা তিনদিন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলো।

এর আগে গতকাল বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy