শেষ বারের মতো সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হয়েছে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা

2023-04-14T13:09:43+00:00
2023-04-14T13:09:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেষ বারের মতো সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১:০৯ পিএম   (ভিজিট : ১৪১)
X


শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হয়েছে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য পিএইচএ মাঠ প্রাঙ্গণে নেওয়া হয় ডা. জাফরুল্লাহর মরদেহ। সেখানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

পরে জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রেই তার মরদেহ দাফন করা হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   গণস্বাস্থ্য  জাফরুল্লাহ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy