নববর্ষে পাতে রাখুন সুস্বাদু ‘আম সর্ষে ইলিশ’

বুলেটিন ডেস্ক

লাইফস্টাইল

পহেলা বৈশাখের দিন পানতা-ইলিশ মাছ খাওয়ার রেওয়াজ যুগ যুগ ধরে। যদিও গতবারের মতো এবারও বাংলা নববর্ষের দিন পড়েছে

2023-04-14T14:31:36+00:00
2023-04-14T14:31:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নববর্ষে পাতে রাখুন সুস্বাদু ‘আম সর্ষে ইলিশ’
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ২:৩১ পিএম   (ভিজিট : ১৫৩)
X


পহেলা বৈশাখের দিন পানতা-ইলিশ মাছ খাওয়ার রেওয়াজ যুগ যুগ ধরে। যদিও গতবারের মতো এবারও বাংলা নববর্ষের দিন পড়েছে রমজান মাসে। এ কারণে অনেক বাঙালির মধ্যেই নেই নববর্ষ নিয়ে তেমন উন্মাদনা।

তবে চাইলে ইফতারের পর রাতের খাবারে ইলিশের পদ খেয়ে নববর্ষ উদযাপন তো করতেই পারেন। ইলিশ মাছের তেমনই এক সুস্বাদু পদ হলো আম সর্ষে ইলিশ।

পানতা অথবা সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই পদ। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু এই পদ তৈরির রেসিপি-

>>উপকরণ

১. ইলিশ মাছ ৪ টুকরো
২. সরিষার তেল ৫০ গ্রাম
৩. কালোজিরে সামান্য
৪. কাঁচা মরিচ ৪টি
৫. হলুদ সামান্য
৬. মরিচের গুঁড়া
৭. কাঁচা আম ১টি
৮. কালো ও সাদা সরিষা বাটা ৫০ গ্রাম ও
৯. লবণ স্বাদমতো।

>>পদ্ধতি

ইলিশ মাছ পরিষ্কার করে লবণ মাখিয়ে রাখুন। প্যানে তেল গরম করে তাতে কালোজিরা ও কাঁচা মরিচ ফোড়ন দিন।

একটু পরে দিয়ে দিন কাঁচা আমের টুকরো। একে একে দিন লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। একটু কষিয়ে পানি ঢেলে দিন।

আম সেদ্ধ হয়ে এলে সরিষা বাটা ছেঁকে তার রসটুকু দিন। এরপর দিন ইলিশের টুকরোগুলো। ইলিশ সেদ্ধ হয়ে গেলেই রেডি আম সর্ষে ইলিশ।

-বাবু/এ.এস





  বিষয়:   সর্ষে ইলিশ  নববর্ষ 



Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy