কাল থেকে ঈদে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ২২ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

2023-04-14T15:29:22+00:00
2023-04-14T15:29:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাল থেকে ঈদে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৩:২৯ পিএম   (ভিজিট : ১৯১)
X


আগামী ২২ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারই প্রথমবারের মতো শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে ৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ের তথ্য মতে, ঈদের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৫৩টি যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ২১৮টি লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অগ্রিম ফিরতি টিকিটের মধ্যে ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল বিক্রি হবে এবং ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে গত ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিট (ঢাকা থেকে যাওয়ার) বিক্রি করেছে রেলওয়ে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তিন দিনের (২২, ২৩ ও ২৪ এপ্রিল) টিকিট বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের শোভন শ্রেণির (নন-এসি) মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদকে কেন্দ্র করে এবার মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।

-বাবু/এ.এস





  বিষয়:   ট্রেন  টিকিট 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy