বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সজীব ওয়াজেদ জয়

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব

2023-04-14T16:44:43+00:00
2023-04-14T16:44:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সজীব ওয়াজেদ জয়
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১৩৯)
X


দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টায় তার ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি সবাইকে এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পহেলা বৈশাখ বাঙালিদের সার্বজনীন উৎসব।

ফেসবুক পোস্টে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি; দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভ নববর্ষ, ১৪৩০।’

-বাবু/এ.এস





  বিষয়:   নববর্ষ  জয় 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy