আ.লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় : মির্জা ফখরুল

বুলেটিন ডেস্ক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার মানুষকে বোকা বানিয়ে, প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত দেশকে শোষণ করছে।

2023-04-14T22:28:00+00:00
2023-04-16T09:39:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আ.লীগ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় : মির্জা ফখরুল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১০:২৮ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৩ ৯:৩৯ এএম  (ভিজিট : ১৩৩)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার মানুষকে বোকা বানিয়ে, প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত দেশকে শোষণ করছে। তারা উন্নয়নের কথা বলে, আসলে দুর্নীতি করে। তারা দুর্নীতি করেই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। 

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঠাকুরগাঁওয়ের পাবলিক ক্লাব মাঠে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আমরা এমন একটা ক্রান্তিলগ্নে এসে উপস্থিত হয়েছি, আগামী দিনগুলোতে যদি নিজেদের সংগঠিত করে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত না করতে পারি, তাহলে জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আজকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এই দেশকে নতজানু রাষ্ট্র হিসেবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তা হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ভোলা থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। ১৭ জনের প্রাণ গেছে। আমাদের নেতা তারেক রহমান যে ১০ দফা দাবি দিয়েছেন সেটি ছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান ও রংপুর-রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy