আমেরিকা তত্ত্বাবধায়ক সরকার চায় না : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইলেও কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে

2023-04-14T22:58:26+00:00
2023-04-14T22:58:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমেরিকা তত্ত্বাবধায়ক সরকার চায় না : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১০:৫৮ পিএম   (ভিজিট : ১৩৬)
X

যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইলেও কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমেরিকা চায় বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। তবে তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না। তারা দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়।

আজ শুক্রবার বিকেলে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে বিশেষ নজর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে।

তিনি বলেন, আমেরিকা চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে জানান মন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মোমেন বলেন, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহার ঠিকমতো হয়নি। যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তনের কথা বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি আমেরিকা বলেছে।

এর আগে পৃথক আরেক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ ভোট দিতে কখনো ভুল করে না। সরকার চায় একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে শুধু সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণের দায়িত্ব আছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy