নৌকার টিকিট পেলেন মাহবুবুর রহমান

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাজনীতি

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক

2023-04-15T15:22:13+00:00
2023-04-15T15:22:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজার পৌর নির্বাচন
নৌকার টিকিট পেলেন মাহবুবুর রহমান
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৩:২২ পিএম   (ভিজিট : ২৫০)
X

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার বর্তমান প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী৷

আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় কক্সবাজার পৌরসভাতে নৌকা পেলেন মাহাবুবুর রহমান চৌধুরী৷

এর আগে বুধবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে, শেষ দিনে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ জন নেতাকর্মী মেয়র পদে নৌকা পেতে আওয়ামী লীগের সদর দপ্তরে আবেদনপত্র জমা দিয়েছেন।

কক্সবাজার পৌরসভার মেয়র পদে নৌকা চেয়ে যারা দলীয় মনোনয়ন চেয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মুজিবুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, বর্তমান প্যানেল মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, মাসেদুল হক রাশেদ, রাশেদুল ইসলাম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।

বাবু/জেএম




  বিষয়:   নৌকা  টিকিট 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy