আবুল খায়ের আব্দুল্লাহকে দলীয় মনোনয়ন দেয়ায় বরিশালে আনন্দ মিছিল

জিহাদ রানা, বরিশাল ব্যুরো

রাজনীতি

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

2023-04-15T19:59:24+00:00
2023-04-15T19:59:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আবুল খায়ের আব্দুল্লাহকে দলীয় মনোনয়ন দেয়ায় বরিশালে আনন্দ মিছিল
জিহাদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৭:৫৯ পিএম   (ভিজিট : ২০৫)
X

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন আমেনা বেগমের ছোট ছেলে এবং বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর চাচা। 

শনিবার দুপুরে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে আবুল খায়ের আব্দুল্লাহকে দলীয় মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল ও মটরসাইকেল শোডাউন করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্ধরা। ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির বাহার ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবিরের নেতৃত্বে এ আনন্দ মিছিল ও মটরসাইকেল শোডাউন বের করা হয়। এদিকে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দলীয় মনোনয়ন না পাওয়ার তার অনুসারী নেতাদের কাউকে ফোনে পাওয়া যায়নি।

মনোনয়ন পাওয়ার পর আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত মুঠোফোনে বলেন, ‘গত ৫ বছরে বরিশালে কোনও উন্নয়ন হয়নি। নগরবাসী আমাকে নির্বাচিত করলে তাদের প্রত্যাশা পূরণে শতভাগ স্বচ্ছ থেকে কাজ করার চেষ্টা করবো এবং প্রধানমন্ত্রী যে বিশ্বাসে আমাকে মনোনয়ন দিয়েছেন সে বিশ্বাসের মর্যাদা রাখবো।’

এদিকে, এ বছর প্রথমবারের মতো ক্ষমতাসীন দল থেকে বিদ্রোহী প্রার্থী হলেও বহিষ্কার না করার সিদ্ধান্ত থাকায় বাড়তে পারে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা। যদিও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচন করবেন কী না এখনও সেরকম কোনও আভাস দেননি। সে ক্ষেত্রে আওয়ামী লীগের ভোট ভাগ হাওয়ারও সম্ভাবনা রয়েছে। অপরদিকে, বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় ওই ভোটে ভাগ বসাতে পারে জাতীয় পার্টি ও চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা।

প্রসঙ্গত এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরম সংগ্রহ করেছিলেন বরিশাল সিটি করর্পোরেশনের বর্তমান মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, তার চাচা ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, বরিশাল বিএম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈন তুষার, বরিশাল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন আহমেদ।

বাবু/জেএম




  বিষয়:   আনন্দ  মিছিল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy