ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী ঢাকায় শনিবার (১৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে

2023-04-15T21:53:35+00:00
2023-04-15T21:53:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৯:৫৩ পিএম   (ভিজিট : ২০২)
X

রাজধানী ঢাকায় শনিবার (১৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।

সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ঢাকায় আজ দুপুরের পর সর্বোচ্চ ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার বাতাসে আর্দ্রতাও বেশি, প্রায় ৩৫ শতাংশ। ফলে তীব্র গরম অনুভূত হচ্ছে।

এদিকে চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

শনিবার সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 
সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৫ শতাংশ। বর্তমানে ঢাকার বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ দিক থেকে বয়ে চলেছে।

বাবু/মম




  বিষয়:   সর্বোচ্চ তাপমাত্রা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy