স্মার্ট প্রযুক্তির ব্যবহারে রোগীদের বিদেশনির্ভরতা কমবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যেভাবে চিকিৎসায় স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে- একদিন সময় আসবে একজন মানুষও চিকিৎসার জন্য বিদেশে যাবে না বলে

2023-04-15T22:52:59+00:00
2023-04-15T22:52:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্মার্ট প্রযুক্তির ব্যবহারে রোগীদের বিদেশনির্ভরতা কমবে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১০:৫২ পিএম   (ভিজিট : ১৪৪)
X

যেভাবে চিকিৎসায় স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে- একদিন সময় আসবে একজন মানুষও চিকিৎসার জন্য বিদেশে যাবে না বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আটটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও মেডিকেল কলেজে ই-লাইব্রেরির ফলে দেশের চিকিৎসা শিক্ষায় নবদিগন্তের দ্বার উন্মোচিত হলো। ফলে মেডিকেল শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করে বিশ্বমানের ডাক্তার হতে পারবে।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরির উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব বলেন।

তিনি বলেন, সিমুলেশন ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকসন টেবিল ব্যবহার করে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরা ডিজিটালি মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে। এর মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এতে অপ্রতুল মৃতদেহের ব্যবহার কমে আসবে। এ ছাড়া বারবার ব্যবহারের মাধ্যমে মেডিকেলের শিক্ষার্থীদের দক্ষতা অনেকগুণ বেড়ে যাবে। আর ই-লাইব্রেরির কারণে সব শিক্ষার্থী সমান সুযোগ পাবে। ছুটির দিনেও ঘরে বসে পড়াশোনা করতে পারবে।

 জাহিদ মালেক বলেন, আমাদের দেশের ফ্যামিলি ওয়েল ফেয়ার সেন্টারগুলো (এফডব্লিউসি) দৈনিক আট ঘণ্টা চলে। আমরা নির্দেশনা দিয়েছি প্রতিটি এফডব্লিউসি এখন ২৪ ঘণ্টা সার্ভিস দেবে বাংলাদেশে। যদি ২৪ ঘণ্টা সার্ভিস দিলে ইনস্টিটিউশনাল ডেলিভারির সংখ্যা বেড়ে যাবে। তার মাধ্যমে মা ও শিশুমৃত্যুর হার অনেক কমে যাবে এবং সিজারের সংখ্যা কমে যাবে।


বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy