আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কিছুটা কমার পর আবারও দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনা প্রতি ভরি

2023-04-15T22:58:23+00:00
2023-04-15T22:58:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আবারও বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১০:৫৮ পিএম   (ভিজিট : ১৬১)
X

কিছুটা কমার পর আবারও দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম ৯৮ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে আজ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার থেকে সোনার নতুন এ দাম কার্যকর হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৬ এপ্রিল থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৯৫৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৫০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল সোনার দাম কিছুটা কমায় বাজুস। তখন সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৯৭ হাজার ১৬১ কোটি টাকা। অন্যান্য মানের স্বর্ণের দামও একই অনুপাতে কমানো হয়।

বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy