সরকারের পতন অনিবার্য : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের আন্দোলন

2023-04-15T22:59:59+00:00
2023-04-15T22:59:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকারের পতন অনিবার্য : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১০:৫৯ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের আন্দোলন ১৫ বছর ধরে চলমান। যদিও কেউ কেউ বলেন, ঈদের আগে পরে, আবার কেউ বলেন ঈদের পরে আন্দোলন।

তিনি বলেছেন, আসলে আন্দোলন ফুটবল বা ক্রিকেট খেলার মতো নির্ধারিত সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্দোলন কখনো দীর্ঘ স্থায়ী হয়, আবার কখনো কখনো স্বল্প সময়ের মধ্যে বিজয় লাভ করে। যেমন আমাদের মুক্তিযুদ্ধ, মাত্র ৯ মাসের মধ্যে দেশ স্বাধীন হয়েছে। আবার ভিয়েতনামের যুদ্ধ অনেক দিন চলেছে, দীর্ঘদিন পর তারা স্বাধীন হয়েছে। কোন সরকার কবে যাবে, সেটি নির্ধারিত নয়; এটি নিশ্চিত যে ফ্যাসিবাদের পতন অনিবার্য। এটি করবে দেশের জনগণ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের বিদায় ঘটানো হবে।  

আজ শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জের সভাপতি নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অনুষ্ঠান পরিচালনা করেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy