পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক

2023-04-16T17:58:22+00:00
2023-04-16T17:58:22+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৬৮)
X


সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৪৭ ও ২১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪৭২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৮ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ৪১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রবিবার ডিএসইতে ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫১টি কোম্পানির, কমেছে ৫৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জেমেনী সী ফুড, ইউনিক হোটেল, আমরা নেটওয়ার্কস, অরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, জেনেক্স, আরডি ফুড, সী পার্ল, বিএসসি ও এপেক্স ফুট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৪১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩২টির, কমেছে ২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির কোম্পানির শেয়ারের দর।

রবিবার সিএসইতে ১২ কোটি ১১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯১ লাখ টাকার।

-বাবু/এ.এস






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy