ঈদের দিন মেট্রোরেল চলবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাভাবিক দিনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রো রেল চলাচল করলেও ঈদের দিন সময়ে পরিবর্তন আনা হচ্ছে।

2023-04-16T18:02:54+00:00
2023-04-17T12:41:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদের দিন মেট্রোরেল চলবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ৬:০২ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৩ ১২:৪১ পিএম  (ভিজিট : ২৭৬)
X


স্বাভাবিক দিনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রো রেল চলাচল করলেও ঈদের দিন সময়ে পরিবর্তন আনা হচ্ছে। ওই সিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেট্রো চলবে। তবে ওই সময় শুধু এক দিনের জন্যই। পরদিন থেকে আবার নিয়মিত সময়ে ট্রেন চালানো হবে।

বৃহস্পতিবার এক অফিস আদেশে এমন তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ রবিবার বিষয়টি জানা গেছে। আদেশে স্বাক্ষর করেছেন ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

অফিস আদেশে বলা হয়, আগামী ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো রেল চলাচল করবে। তবে শুধু ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো রেল চলাচল করবে।

ঈদুল ফিতরের পরদিন আবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) ব্যতীত মেট্রো রেল চলাচল করবে।

ডিএমটিসিএল সূত্র বলছে, আগামী জুলাই মাস থেকে মেট্রো চলাচলে আর কোনো ধরাবাঁধা সময় থাকবে না। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত পুরোদমে ট্রেন চলবে।

উল্লেখ্য, ৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা খরচ করে রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রো রেলের নির্মাণকাজ এখনো চলমান। প্রকল্পটি ২০১২ সালে হাতে নেয় সরকার। গত বছরের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার চালু করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   মেট্রারেল  ঈদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy