সরকার হটাতে বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র শুরু হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারবে না জেনে বিএনপির নেতৃত্বে একটি অপশক্তি শেখ হাসিনার সরকার হটাতে ষড়যন্ত্র শুরু করেছে

2023-04-17T11:59:32+00:00
2023-04-17T11:59:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরকার হটাতে বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র শুরু হয়েছে: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১১:৫৯ এএম   (ভিজিট : ১৩৪)
X

জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারবে না জেনে বিএনপির নেতৃত্বে একটি অপশক্তি শেখ হাসিনার সরকার হটাতে ষড়যন্ত্র শুরু করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্র চলছে। বাঙালির ইতিহাসে বার বার ষড়যন্ত্র হয়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে, রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে। তারা জানে আসন্ন নির্বাচনে জিততে পারবে না। শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না। সেজন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, আজকে মুজিবনগর দিবসে একদিকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে। এরমধ্যে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাব- এটিই আজকের দিনের অঙ্গীকার। 

ওবায়দুল কাদের বলেন, এতো রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি শূন্য নয়। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে। বঙ্গবন্ধুর স্বল্পোন্নত বাংলাদেশ যা শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ। এখন আমাদের অঙ্গীকার ২০৪০ সালের মধ্যে আধুনিক স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা।  এরমধ্যে অন্তরায়ও আছে। আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র আছে। আজ সকালে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাবু/এ আর 




  বিষয়:   কাদের  বিএনপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy