বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনে এসে

2023-04-17T13:18:52+00:00
2023-04-17T13:20:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১:১৮ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৩ ১:২০ পিএম  (ভিজিট : ১৫৭)
X

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে তারা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক কাতার সফর নিয়ে রাষ্ট্রপতিকে অভিহিত করেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারে অংশ নেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

ইফতার আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন শপথ নেবেন।

বাবু/এ আর 




  বিষয়:   বঙ্গভবন  রাষ্ট্রপতি  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy