পুলিশ সদস্যদের মাঝে ডিএমপির আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ হয়েছেন এমন ১১৬ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক

2023-04-17T17:00:13+00:00
2023-04-17T17:00:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কর্তব্যরত অবস্থায় আহত-অসুস্থ
পুলিশ সদস্যদের মাঝে ডিএমপির আর্থিক অনুদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ হয়েছেন এমন ১১৬ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় ডিএমপি সদর দপ্তরের পুলিশ সদস্যদের মাঝে অনুদানের এ অর্থ তুলে দেন তিনি। আর্থিক অনুদান প্রদান শেষে ডিএমপি কমিশনার বলেন, আপনারা চিকিৎসার জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করেছেন। সেই তুলনায় আমাদের সাহায্যের পরিমাণ খুবই কম। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের চিকিৎসার সম্পূর্ণ অর্থ দিতে পারিনি। তারপরও আমাদের ফান্ড থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করি। অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দিয়ে থাকি। 

এছাড়াও ট্রাফিক কল্যাণ তহবিল, পুলিশ সদর দপ্তর ও বাংলাদেশ সরকারি কল্যাণ তহবিল থেকে আহত ও অসুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। ডিএমপি কমিশনার আরো বলেন, সুস্থ না থাকলে পৃথিবীর সমস্ত সম্পদ আপনার কাছে নিয়ে আসলেও এর কোনো মূল্য নেই। তাই আমাদের শরীর সুস্থ রাখা দরকার। এ সময় সুস্থ থাকার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭০তম সভা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় ১১৬ জন পুলিশ সদস্যের অনুকূলে ৪৮ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ; যুগ্ম-পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   ডিএমপির  আর্থিক  অনুদান 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy