ঈদে সড়ক-মহাসড়কে চলবে না ফিটনেসবিহীন যানবাহন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন

2023-04-17T19:28:27+00:00
2023-04-17T19:28:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আইজিপি
ঈদে সড়ক-মহাসড়কে চলবে না ফিটনেসবিহীন যানবাহন
হাইওয়েতে বন্ধ থাকবে নসিমন ভটভটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৫৩)
X

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। হাইওয়েতে বন্ধ থাকবে নসিমন ভটভটির মতো যানবাহন।

সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের নিমিত্তে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো.আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইজিপি যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি। পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ অতীতের ন্যায় আগামী ঈদেও যানবাহন চলাচলে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই মিলে একযোগে কাজ করলে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।  পরে আইজিপি সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সঙ্গে ভার্চুয়াল সভায় মিলিত হন। সভায় আইজিপি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আইজিপি বলেন, ইদানিং বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। তিনি বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বিপণিবিতান, শপিংমল ও বাজারের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা বাড়ির নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

তিনি বলেন, আমরা সবাই মিলে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হব।

বাবু/জেএম




  বিষয়:   ফিটনেসবিহীন  যানবাহন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy