প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১২:৪৫ এএম (ভিজিট : ১৮২)

X
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা আন্দোলনের নামে ফের আগুনসন্ত্রাসের হুমকি দিচ্ছে। এতে সরকারের পতন ঘটানো যাবে না। দেশে নির্বাচন হবে। সরকারের পতন ঘটাতে হলে নির্বাচনের মাধ্যমেই করতে হবে।
সোমবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাশফিকুর রহমান পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু, আরডিএর মহাপরিচালক খলিল আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দিন আহমদ, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, বগুড়ার সিভিল সার্জন ডা. শফিউল আজম প্রমুখ।
বাবু/মম