বরগুনা জেলা বিএনপির কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অবশেষে বিএনপির বরগুনা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত

2023-04-18T07:59:40+00:00
2023-04-18T07:59:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরগুনা জেলা বিএনপির কমিটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৭:৫৯ এএম   (ভিজিট : ১৫৪)
X

অবশেষে বিএনপির বরগুনা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অতি সত্ত্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

গত ৪ ফেব্রুয়ারি 'বরগুনা জেলা কমিটি: কোটি টাকার পদবাণিজ্যের তদন্তে বিএনপি' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। জেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ চারজনের বিরুদ্ধে  ব্যাংক থেকে টাকা তোলার চেকের কপি, বিকাশে লেনদেন ও হাইকমান্ডকে নিয়ে বিরূপ মন্তব্যের বেশকিছু ফোনালাপের অডিও ক্লিপ এবং সঙ্গে আরও কিছু অনিয়মের তথ্যপ্রমাণ অনুসন্ধান করে গণমাধ্যম।

সংবাদ প্রকাশের দুই দিন পর বিএনপি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। তারা তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। তদন্ত রিপোর্ট দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জমা দেওয়ার পর তা স্থায়ী কমিটিতে উত্থাপন করা হয়। সেখানে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিএনপি সূত্রে জানা গেছে,  শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। সভাপতি বা আহ্বায়ক হিসাবে জেলার সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম ছগির মজনু এবং সাধারণ সম্পাদক বা সদস্য সচিব হিসাবে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক দুবারের সাংগঠনিক সম্পাদক এসএম হুমায়ুন হাসান শাহীনের নাম শোনা যাচ্ছে। 

জানা গেছে, এসব নেতা জেলায় ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। কয়েকবার জেল খেটেছেন, বিভিন্ন সময় নির্যাতনের শিকারও হয়েছেন।

বাবু/এ আর 




  বিষয়:   বিএনপি  বরগুনা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy