বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী ও মালিকদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে

2023-04-18T12:33:56+00:00
2023-04-18T12:33:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ১২:৩৩ পিএম   (ভিজিট : ১৫৬)
X


বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী ও মালিকদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে তাদের মোবাইল ফোনে টাকা পৌঁছে গেছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

সর্বশেষ ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেট আগুনে পুড়ে যায়। আগুনে অনেক ব্যবসায়ী সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ চায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি দাবি করা হয়, ১. প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ। ২. তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত। এবং ৩. ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে নিজ নিজ দোকান ফিরে পান, সে ব্যবস্থাগ্রহণ।

এসব দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের ৯ কোটি টাকা ক্ষতিপূরণ দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-বাবু/এ.এস





  বিষয়:   বঙ্গবাজার  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy