প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ২:৪০ পিএম (ভিজিট : ১৫৯)

X
গোল্ডেন হারভেস্টে ৩০০ জনের চাকরি, থাকতে হবে এইচএসসি পাস। গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৩০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
দক্ষতা: কম্পিউটার চালনায় দক্ষ
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১৮-৩০ বছর
কর্মস্থল: ঢাকা (মহাখালী)
আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২৩
বাবু/এ আর