লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেছেন, ঈদ উপলক্ষে ঢাকা মহানগর থেকে ব্যাপক সংখ্যক যাত্রী ঈদ করতে

2023-04-18T18:10:04+00:00
2023-04-18T18:10:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৬:১০ পিএম   (ভিজিট : ১৪৯)
X


নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেছেন, ঈদ উপলক্ষে ঢাকা মহানগর থেকে ব্যাপক সংখ্যক যাত্রী ঈদ করতে দেশের বিভিন্ন প্রান্তে যাবেন। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের নৌ পুলিশ ফাঁড়িতে ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌ পুলিশের বিশেষ প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত ভাড়া আদায় না করতে আমরা লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে তারা ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না।

যাত্রীদের এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ঈদে লঞ্চ পথে যাত্রীরা যাতায়াত করলে অতিরিক্ত ভাড়া দেবেন না। যদি কেউ অতিরিক্ত ভাড়া দাবি করেন তাহলে আপনারা আমাদের অভিযোগ করবেন। আমরা প্রত্যেকটি লঞ্চঘাটে লিফলেট বিতরণ করার চেষ্টা করছি। যেখানে আমাদের দেশের প্রতিটি ঘাটে নৌ পুলিশের নম্বর দেয়া থাকবে। সেখানে যোগাযোগ করতে পারবেন। এছাড়া জাতীয় সেবা ৯৯৯ তো রয়েছেই।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে আমরা আগামী ২০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সকল ধরনের বাল্কহেড চালানো বন্ধ ঘোষণা করেছি। এ সময় কোনো বাল্কহেড নৌ পথে চলবে না। আমরা আমাদের সকল নৌ পুলিশ ফাঁড়িতে এ তথ্য পাঠিয়েছি। তারা সব সময় তদারকি করবেন।’

ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ঈদের সময় অতিরিক্ত যাত্রী যাতায়াত করেন। লঞ্চ মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেন অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল না করেন এবং আবহাওয়ার পূর্বাভাস দেখে যাত্রা করেন। তিনি একই কথা বলেন যাত্রীদের উদ্দেশ্যেও।

ঈদের সময় অতিরিক্ত যাত্রী হওয়ায় অপরাধ বেড়ে যায় মন্তব্য করে তিনি বলেন, আমরা ঈদের সময়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ার প্রবণতা মাথায় নিয়ে যাত্রীদের ঈদযাত্রা সুন্দর ও সহজ করতে সব সময় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। যাতে কেউ কোনো অপরাধ করতে না পারে। আমরা যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকব৷ যাত্রীরা যেন এবারের ঈদ যাত্রা সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারেন সেই প্রত্যাশায় কাজ করে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস





  বিষয়:   লঞ্চ  ভাড়া 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy