আজ থেকে যেসব এলাকায় ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আজ ১৯ এপ্রিল (বুধবার) লাইলাতুল কদর উপলক্ষে ব্যাংক বন্ধ। এছাড়া আগামীকাল থেকে ঈদের ছুটি। তবে আজ থেকে তিন

2023-04-19T12:09:06+00:00
2023-04-19T12:09:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ থেকে যেসব এলাকায় ব্যাংক খোলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১২:০৯ পিএম   (ভিজিট : ১৭৪)
X


আজ ১৯ এপ্রিল (বুধবার) লাইলাতুল কদর উপলক্ষে ব্যাংক বন্ধ। এছাড়া আগামীকাল থেকে ঈদের ছুটি। তবে আজ থেকে তিন দিন বিশেষ কিছু এলাকায় ব্যাংক খোলা থাকবে। এ সময় তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ছাড়ের সুবিধার্থে সীমিত পরিসরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখতে আগেই কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখা বন্ধ থাকবে। তবে আসন্ন ঈদুল ফিতরের আগে  তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

নির্দেশনা অনুযায়ী ১৯ ও ২০ এপ্রিল বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে আর অফিস চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এছাড়া ২০ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে আর অফিস চলবে বিকাল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। ঈদ পরবর্তী সময়ে তফসিলি ব্যাংকের অফিস সময় রোজার আগের নিয়মে চলবে।

-বাবু/এ.এস





  বিষয়:   ব্যাংক  লেনদেন 



Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy