উপকারভোগীদের খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ

2023-04-19T13:07:38+00:00
2023-04-19T13:56:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উপকারভোগীদের খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১:০৭ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৩ ১:৫৬ পিএম  (ভিজিট : ১৭১)
X

ঈদের ছুটিতে জনসংযোগের পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ (বুধবার) নেতাকর্মীদের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় এ নির্দেশনা দেন তিনি। 

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক ডা. রোকেয়া সুলতানা, উপ দপ্তর সায়েম খান, কার্যনিবাহী সদস্য মারুফা আক্তার পপি, সাহাবুদ্দিন ফরাজি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়জ উদ্দিন রিয়াজ উপস্থিত ছিলেন। 

সে সময় উপস্থিত একাধিক নেতা গণমাধ্যমকে বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফোনে কল করেন। এসময় তিনি ভিডিও কল দিতে বলেন। ভিডিও কলে মাননীয় নেত্রী উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি ঈদ উপলক্ষে জনসাধারণের মাঝে নেতাকর্মীদের যোগোযোগ বৃদ্ধির কথা বলেন। 

প্রধানমন্ত্রী সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে নির্দেশ দেন। ঈদে সকল নেতাকর্মীকে বাড়িতে গিয়ে বৃক্ষরোপন করতেও নির্দেশ দিয়েছেন বলে উপস্থিত নেতারা জানান।


বাবু/এ আর 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy