
দুপুর ২টা পর্যন্ত ৪৮৪৯টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৪ হাজার ৫১৬টি মোটরসাইকেল এবং জাজিরা প্রান্ত দিয়ে ৩৩৩টি মোটরসাইকেল সেতুতে প্রবেশ করেছে। এতে প্রায় চার লাখ ৮০ হাজার টাকার মতো টোল আদায় হয়েছে।
পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমির হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালের দিকে মোটরসাইকেলের চাপ বেশি থাকায় মাওয়া প্রান্তের দুটি টোল প্লাজা দিয়ে টোল আদায় করা হচ্ছিল। এখন মোটরসাইকেলের চাপ কম থাকায় একটি প্লাজা দিয়ে ট্রোল আদায় করা হচ্ছে।
বাবু/জেএম