আখে‌রি জুমায় বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৪৪৪ হিজরির আখে‌রি জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে।শুক্রবার বেলা ১১টা থে‌কে মস‌জি‌দে মুস‌ল্লিরা

2023-04-21T13:57:36+00:00
2023-04-21T14:00:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখে‌রি জুমায় বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১:৫৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X


১৪৪৪ হিজরির আখে‌রি জুমায় অংশ নিতে বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার বেলা ১১টা থে‌কে মস‌জি‌দে মুস‌ল্লিরা প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। সময়ের সাথে সাথে মুস‌ল্লি‌দের আনাগোনা বাড়‌তে থা‌কে। অ‌নে‌কেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছু‌টে এসেছেন রমজা‌নের শেষ জুমার নামাজ আদায় কর‌তে।

মুস‌ল্লি‌রা জানান, দূরদূরান্ত থে‌কে বায়তুল মোকাররমে নামাজ পড়‌তে আসা‌, অ‌নে‌কেই একইস‌ঙ্গে টুকটাক কেনাকাটার প‌রিকল্পনা নি‌য়েই এ‌সে‌ছেন। তাদেরই একজন মহাখালীর বা‌সিন্দা মো. ম‌নির জানান, নামাজ পড়‌তে আসা‌টাই মূল উ‌দ্দেশ্য। যে‌হেতু এখা‌নে আস‌ছি টু‌পি ও আতর কিনলাম।

রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। ইহকাল ও পরকালের মুক্তি কামনায় আজ সারাদেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হচ্ছে। বি‌শেষ ফজিলতময় জুমার জামাতে সাধারণ জামাতের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশ নেন।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

-বাবু/এ.এস





  বিষয়:   বায়তুল মোকাররম  মুস‌ল্লি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy