ঈদের দিনও হতে পারে বৃষ্টি

বুলেটিন ডেস্ক

জাতীয়

সারা দেশে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার

2023-04-21T23:35:30+00:00
2023-04-21T23:35:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদের দিনও হতে পারে বৃষ্টি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১১:৩৫ পিএম   (ভিজিট : ১৩৪)
X

সারা দেশে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এক আবহাওয়া বুলেটিনে এ পূর্বাভাস দিয়েছে অদিদপ্তর।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এর আগে টানা তাপপ্রবাহের পর আজ বিকেলে রাজধানী ঢাকার বুকে নামে স্বস্তির বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝরা এই বৃষ্টির ফলে দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে অনেকটা মুক্তি পান রাজধানীবাসী।

এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হয়।

এবারের ঈদে বৃষ্টির বাগড়া থাকার কথা আগে থেকেই বলে আসছিল আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন তাপমাত্রাও আগের মত বাড়তি না থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার পর আজ সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৪০ দশমিক ৮ ডিগ্রিতে।



বাবু/মম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy