সুদানে বাংলাদেশিদের ভ্রমণ না করার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুদানে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার

2023-04-22T16:34:18+00:00
2023-04-22T16:34:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুদানে বাংলাদেশিদের ভ্রমণ না করার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১২৮)
X


সুদানে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার (২২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে। খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।

‘তাই আমাদের নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে সব বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এই পরামর্শটি অবগত করা হয়েছে। দূতাবাস এ বিষয়ে সুদানে বসবাসরত বাংলাদেশিদের পরামর্শ দিচ্ছে।

-বাবু/এ.এস





  বিষয়:   সুদান  ভ্রমণ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy