দেশের অব্যাহত অগ্রযাত্রার সঙ্গে মুসলিমদের কল্যাণ কামনা তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পবিত্র ঈদুল ফিতরে দেশের অব্যাহত অগ্রযাত্রা ও বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনা করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ

2023-04-22T23:59:29+00:00
2023-04-22T23:59:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের অব্যাহত অগ্রযাত্রার সঙ্গে মুসলিমদের কল্যাণ কামনা তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ১১:৫৯ পিএম   (ভিজিট : ১২৩)
X

পবিত্র ঈদুল ফিতরে দেশের অব্যাহত অগ্রযাত্রা ও বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনা করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শনিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস জামে মসজিদে ঈদের জামাতে উপস্থিত হয়ে তিনি এ প্রার্থনা করেন এবং নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের নানাবিধ ব্যবস্থার কারণে মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা প্রতি বছর রমজান মাসে ঈদ উপলক্ষে যেভাবে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করে এবার সেভাবে বাড়াতে পারেনি। এবারের ঈদযাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে। মানুষ অনেক শান্তিপূর্ণভাবে স্বস্তির সঙ্গে ঈদযাত্রা করতে পেরেছেন।’

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান বলেন, ‘পবিত্র ঈদের এই দিনে মহান স্রষ্টার কাছে ফরিয়াদ হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সেইসঙ্গে দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, হিংসা এবং ঘৃণার রাজনীতি যেন চিরতরে দূরীভূত হয় এবং আমরা সবাই মিলে যেন দেশের স্বার্থকে সবার উপরে তুলে ধরতে পারি, সেই প্রার্থনা করি।’

মন্ত্রী বলেন, ‘বিশ্বের যে সব জায়গায় মুসলিমরা অসহায় নির্যাতনের শিকার, যেমন ফিলিস্তিনে যেন তাদের দাবি প্রতিষ্ঠিত হয়, মিয়ানমার থেকে বিতাড়িত মুসলিমদের সরকার যেন ফেরত নিয়ে যায়, সেটি মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করি।’


বাবু/মম





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy