প্রকাশ: রোববার, ২৩ এপ্রিল, ২০২৩, ৭:০৩ পিএম (ভিজিট : ৪৭২)

X
নেত্রকোনা-৪ আসনের জনসাধারণ ও আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মিদের সাথে গণসংযোগ করছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন চৌধুরী।
প্রতিদিন সকালে জেলার মদন- মোহনগঞ্জ-ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় এ অঞ্চলের মানুষের জনদুর্ভোগ কমাতে ও দীর্ঘদিনের দাবি পূরণে ধনু নদীতে সেতু নির্মাণের আশ্বাস দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মমতাজ হোসেন চৌধুরী।
নেত্রকোনা জেলার হাওর অর্ধুষিত মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের নেত্রকোনা-৪ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু। এই আসনের তিনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘাট এলাকায় ঘুরে দেখছেন এলাকার বাসিন্দাদের কার কী সমস্যা এবং আশ্বাস ও দিচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মমতাজ হোসেন চৌধুরী।
গনসংযোগ শেষে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা মমতাজ হোসেন চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন খাত নিয়ে কাজ করেছি। গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালনের সময়ে সারাদেশের সাথে মোহনগঞ্জ মদন ও খালিয়াজুরীর শতভাগ বিদ্যুৎতায়ন করতে সাধ্যমত ভূমিকা রেখেছি। এই আসনের উন্নয়নে কাজ করেছি। তিনি আরো বলেন, অবহেলিত হাওর অঞ্চলের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪- (মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছি। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার দীর্ঘদিনের অভিঙ্গতাকে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজে লাগানোর সুযোগ দিবেন।
কেন্দ্রীয় নেতা মমতাজ হোসেন চৌধুরীর ব্যাপক গনসংযোগ ও প্রচার প্রচারনায় তৃণমুল আওয়ামী লীগের নেতৃবৃন্দ ব্যাপকভাবে সহযোগিতা করছেন। নেত্রকোনা-৪ আসনের তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন- বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গ্রামকে আধুনিক নগর সুবিধা প্রদানে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪-, আসনের নির্বাচনী এলাকার সাধারণ মানুষের আশা আকাক্ষার প্রতীক, সু্স্থ্য রাজনীতির আদর্শ, সৎ- যোগ্য -নিষ্ঠাবান, গরীব দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু, প্রবীণ সমাজ সেবক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরীর ব্যাপক গনসংযোগ ও প্রচার প্রচারনা অব্যাহত।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মমতাজ হোসেন চৌধুরীকে এমপি হিসাবে দেখতে চায় মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরীর আপামর জনসাধারণ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনের সকল জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকারের গ্রামকে আধুনিক নগর সুবিধা প্রদানে তিন উপজেলার প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরিত করার লক্ষ্যে কাজ করে যাবেন। এছাড়াও তিনি কৃষি নির্ভর এই তিন উপজেলার কৃষকদের আধুনিক কৃষকে তৈরি এবং প্রযুক্তির ব্যবহার ও কৃষককে প্রযুক্তি বান্ধব করার পরিকল্পনাকে এই বিনিয়োগের আওতায় আনার জন্য মহাপরিকল্পনাও রয়েছে তার।
বাবু/জেএম