প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১২:৩৬ এএম (ভিজিট : ১৫৫)

X
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।
আজ রোববার রাতে রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় ঈদ পরবর্তী এই ভোজে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ কূটনীতিকরা যোগ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডিয়ান হাইকমিশন, চীনা দূতাবাস, মার্কিন দূতাবাস, নেদারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি এই নৈশভোজে অংশগ্রহণ করেন।
বাবু/মম