২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মোঃ সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোঃ সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে

2023-04-24T11:31:04+00:00
2023-04-24T11:31:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মোঃ সাহাবুদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১১:৩১ এএম   (ভিজিট : ১৯৫)
X

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোঃ সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মোঃ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ গ্রহণের পরপরই কার্যভার গ্রহণসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে সকাল ১০টার পর মোঃ সাহাবুদ্দিনের গুলশানের বাসা থেকে তার গাড়িবহর বঙ্গভবনের উদ্দেশে রওনা দেয়। পরে ১০টা ৫০ মিনিটে তার গাড়িবহর বঙ্গভবনে পৌঁছায়।

বাবু/পিকু





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy